সিকদার গ্রুপের দুই ভাইয়ের ‘ভার্চুয়াল আত্মসমর্পণ’ আবেদন, পিপিই জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৪:০৪আপডেট : ২০ জুলাই ২০২০, ১৬:৫৪

সিকদার গ্রুপের দুই ভাই হত্যাচেষ্টা মামলায় আদালতের সামনে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি আত্মসমর্পণ আবেদন করেন সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার। থাইল্যান্ডে অবস্থান করে এ ধরনের আত্মসমর্পণ ও জামিন আবেদন ‘বিধিবহির্ভূত’ উল্লেখ করে তাদের জরিমানার আদেশ দিয়েছেন হাইকোর্ট। জরিমানা হিসেবে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার পিপিই প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। পিপিই না দিলে আরেকটি মামলা দায়ের করা হবে বলেও আদালত উল্লেখ করেন।

সোমবার (২০ জুলাই) বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আসামিদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি। তবে দুই ভাই এই ভার্চুয়াল শুনানিতে যুক্ত হননি।

এর আগে বেসরকারি এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় গত ১৯ মে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসেনকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখেন। তাদের গুলি করে হত্যার চেষ্টাও করা হয়।

এদিকে ঘটনার পর থেকেই রন হক ও দিপু হক পলাতক ছিলেন। পরে নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান। সেখান থেকেই তারা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে নিয়মিত আদালত না খোলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন দাখিল ও এর শুনানি বন্ধ রয়েছে। কেননা, আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণ করেই আসামিকে জামিন চাইতে হয়। কিন্তু হাইকোর্টে ভার্চুয়ালি মামলা পরিচালিত হওয়ায় আগাম জামিনের সুযোগ এখনও বন্ধ রয়েছে। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনায় নিম্ন আদালত আত্মসমর্পন করে জামিন চাওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন- 
অনুমতি নিয়েই জেট বিমানে দেশ ছাড়েন সিকদার গ্রুপের দুই ভাই

থাইল্যান্ড থেকে সিকদার গ্রুপের দুই সহোদরের আগাম জামিনের আবেদন

এক্সিম ব্যাংকের এমডিকে হত্যাচেষ্টার অভিযোগ, যা বলছে উভয়পক্ষ

শিকদার গ্রুপের দুই সহোদরের বিরুদ্ধে মামলা

/বিআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম