‘সরকার অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া করোনা টেস্ট ও চিকিৎসা নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৯:০২আপডেট : ২০ জুলাই ২০২০, ১৯:০৩

স্বাস্থ্য অধিদফতর সরকারের অনুমোদন ছাড়া বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে কোভিড-১৯ টেস্ট বা চিকিৎসা না নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার ( ২০ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের মেডিক্যাল অফিসার ও কোভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সরকারের অনুমোদন, উপযুক্ত কিটস, যন্ত্রপাতি এবং দক্ষ জনবল ছাড়াই কোভিড-১৯ শনাক্তকরণ ও চিকিৎসায় প্রতারণা করছে বলে শোনা যাচ্ছে।
মানুষ এসব বেসরকারি হাসপাতাল , ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে এবং জীবনকে হুমকি মুখে ফেলছে। এমতাবস্থায় জনসাধারণকে কেবলমাত্র সরকারি হাসপাতাল ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার থেকে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ প্রতারণা করছে জানতে পারলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম