চীনা ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবক হতে আগ্রহী রাষ্ট্রদূত জিমিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ০২:৪৭আপডেট : ২২ জুলাই ২০২০, ০২:৪৭

হুয়ালং ইয়ান এক ফেসবুক পোস্ট চীনের আবিষ্কৃত ভ্যাকসিন বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছে। এই ভ্যাকসিনের জন্য প্রথম স্বেচ্ছাসেবক হতে চান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। চীন দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন।

পোস্টে ইয়ান বলেন, ‌‘বাংলাদেশ সরকারের অনুমোদন পাওয়ার পর চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবক হতে চান। আমি যেহেতু তার ওপরে যেতে পারবো না, সেই জন্য আমি দ্বিতীয় হতে পারলেও খুশি।’

উল্লেখ্য, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়। চীনের ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠানটির নাম সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। যে সাতটি প্রতিষ্ঠানে টিকার পরীক্ষা হবে সেগুলো হলো—মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট-১, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট-২ এবং ঢাকা মহানগর হাসপাতাল।

/এসএসজেড/আইএ/

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের