ক্যাসিনোকাণ্ড: অভিযোগপত্রে নাম নেই ওয়ান্ডারার্স ক্লাব সভাপতি ও যুবলীগ নেতার

আমানুর রহমান রনি
২৩ জুলাই ২০২০, ১৩:৫৬ আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৮:৩০

মতিঝিলের ক্যাসিনো (ছবি: ফোকাস বাংলা) ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো খেলে অবৈধ অর্থ উপার্জন করে তা পাচারের উদ্দেশ্যে গোপন রেখেছিল এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়া। র‌্যাবের দেওয়া চার অর্থপাচার মামলায় এই অভিযোগের প্রমাণ পেয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে এনু ও রুপন ছাড়াও ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। তবে ক্লাবের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারের কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি করেছে সিআইডি। অথচ এই ক্লাবেই ক্যাসিনো খেলার ঘটনাস্থল দেখানো হয়েছে।

এছাড়া এনু ও রুপনের চার মামলার অভিযোগপত্রে সংঘবদ্ধ অপরাধের কথা বলা হলেও আসামির তালিকায় নাম আসেনি আরেক সাবেক যুবলীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাঈদের। মোল্লা আবু কাওছার

বুধবার (২২ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করেন সিআইডির দুই তদন্ত কর্মকর্তা। এর আগে মঙ্গলবার একটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় সিআইডি। মামলা গুলো হলো-ওয়ারী থানার মামলা নম্বর ৩৪, সূত্রাপুর থানার মামলা নম্বর ২৯, গেন্ডারিয়া থানার মামলা নম্বর ২৮ এবং সূত্রাপুর থানার মামলা নম্বর ২৭। এই চার মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. না‌জিম উদ্দিন আল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাবের দায়ের করা চারটি অর্থপাচার মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। চারটি মামলায় বেশিরভাগই কমন আসামি। চার মামলায় ৫১ আসামি হলেও তারা মানুষ ১৮ জন। এই ১৮ জনই চারটি মামলায় আসামি হয়েছেন।’

অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সংঘবদ্ধভাবে অপরাধীরা জ্ঞাত আয়বহির্ভূত অর্থ পাচারের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল। আসামিরা এই অর্থ উপার্জনের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।’ ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব

অভিযোগপত্রে ক্যাসিনোর মাধ্যমে সংঘবদ্ধভাবে এনু ও তার ভাই রুপনের অবৈধ অর্থ উপার্জনের কথা বলা হয়েছে। এজন্য তারা মতিঝিলের ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবসহ কয়েকটি ক্লাবে অবৈধ ক্যাসিনো খেলতো। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিরা সবাই সংঘবদ্ধ হয়ে অপরাধ সংঘটিত করেছে। তারা সংঘবদ্ধভাবে ক্যাসিনো খেলা পরিচালনা করে, উপার্জিত অর্থ পাচারের উদ্দেশ্যে গোপন করেছিল। তদন্তে এই অপরাধের প্রমাণ মিলছে। তাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।’

মামলায় এনু ও রুপনসহ তাদের ম্যানেজার, বন্ধু ও কর্মচারীদের আসামি করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে যেখানে ক্যাসিনোর আসর বসাতো এনু ও রুপন সেই ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে। জয় গোপাল সরকার

তবে একই ক্লাবের তৎকালীন সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারকে আসামি করা হয়নি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার সম্পৃক্ততা আমরা তদন্তে পাইনি। তাই অভিযোগপত্রে তার নাম আসেনি।’

একই ক্লাবের সাধারণ সম্পাদকের সঙ্গে এনু রুপনের ক্যাসিনো কাণ্ডের সম্পৃক্ততা পেলেও সভাপতির সম্পৃক্ততা পায়নি মামলার তদন্ত কর্মকর্তা। যদিও ক্যাসিনোকাণ্ডের অভিযানের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি মোল্লা আবু কাওছারকে। অভিযোগ রয়েছে, তিনি দেশের বাহিরে রয়েছেন। তাকে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর স্বেচ্ছাসেবক লীগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এনু ও রুপন

ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের সম্পৃক্তরা বিষয়ে সিআইডির কর্মকর্তারা জানান, তরুণ বয়সে গোপাল ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে খেলেছেন। এরপর ক্লাবের ক্যাশিয়ার ও পরিচালনা পর্ষদের সদস্য পদ পান। ২০১৪ সালে তিনি ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ার পর এনু ও রূপনের সঙ্গে সখ্য গড়ে ওঠে। এই সূত্র ধরে তিনি তাদের ক্লাবে ক্যাসিনো চালাতে সহযোগিতা করেন।

নাম আসেনি সাবেক যুবলীগ নেতার

এছাড়া এনু ও রুপনের চার মামলার অভিযোগপত্রে সংঘবদ্ধ অপরাধের কথা বলা হলেও আসামির তালিকায় নাম আসেনি সাবেক যুবলীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাঈদের। সাঈদ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে তিনি পলাতক। কে এম মমিনুল হক ওরফে সাঈদ

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মেহেদী জানান, তদন্তে এ কে এম মমিনুল হক ওরফে সাঈদেরও কোনও সংশ্লিষ্টতা পাননি তারা।

তবে র‌্যাব অভিযানের সময় সাংবাদিকদের জানিয়েছিল, ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বনানীর গোল্ডেন ঢাকা ক্লাবের মধ্যে ওয়ান্ডারার্স ক্লাবটির ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিতর্কিত নেতা মমিনুল হক। এই ক্লাবে নিয়মিত ক্যাসিনো, জুয়া, মাদকের আসরের পেছনের কারিগর তিনিও।

চার মামলায় প্রায় পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত নগদ টাকার উল্লেখ করা হয়েছে, যে টাকা তারা পাচারের উদ্দেশ্যে গোপন করে রেখেছিল। এর মধ্যে গেন্ডারিয়া থানার ২৮ নম্বর মামলায় এক কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা, সূত্রাপুর থানার ২৭ নম্বর মামলায় ১৭ লাখ ১৬ হাজার ৩শ’ টাকা। অপরদিকে, ওয়ারী ও গেন্ডারিয়া দুটি মামলায় ২ কোটি ও ৮৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত অভিযোগের প্রমাণ মিলছে বলে জানান তদন্ত কর্মকর্তা। 

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াদের পুরান ঢাকার বানিয়ানগরের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় অর্থপাচারের চারটি এবং অবৈধভাবে স্বর্ণ রাখার দায়ে আরও দুটি মামলা দায়ের করে র‌্যাব। ছয়টি মামলার মধ্যে অর্থপাচারের চারটি মামলা তদন্ত করে সিআইডি। র‌্যাবের অভিযানের পর দীর্ঘদিন পালিয়ে ছিল এনু ও রুপন। এ বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনও এনু-রুপনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করে। মামলায় এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের এবং রুপনের বিরুদ্ধে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এনু-রুপনের আয়ের বড় উৎস ছিল মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো ব্যবসা।

আরও পড়ুন- 

এনামুলের সিন্দুক খুলতেই মিললো কোটি কোটি টাকা

এনু-রূপনের আরও টাকার ভল্টের খোঁজে গোয়েন্দারা!

মতিঝিল থানার ৩০০ গজের মধ্যে চার ক্যাসিনো

ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে দুদক যা করছে

দুর্নাম ঘুচিয়ে খেলায় ফিরতে মরিয়া ক্লাবগুলো

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
সর্বশেষ খবর
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
ভারত বাংলাদেশ নয়: রেজিম চেঞ্জ বিতর্কে শশী থারুর
জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত
জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ