করোনা নিয়েই লন্ডন যাত্রা, বিমানবন্দর থেকে শাজাহান খানের মেয়েকে ফেরত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ১৯:১৫ আপডেট : ২৬ জুলাই ২০২০, ২০:৪৮

করোনা নিয়েই লন্ডন যাত্রা, বিমানবন্দর থেকে শাজাহান খানের মেয়েকে ফেরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডন যেতে বিমানবন্দরে এলেও এক যাত্রী করোনা পজিটিভ থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে যাত্রী ঐশী খানকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। ওই যাত্রী সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে।

রবিবার (২৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের লন্ডন ফ্লাইটের যাত্রী ছিলেন ঐশী খান। সূত্র জানায়, বাংলাদেশ থেকে বিদেশ যেতে সব যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। তিনি করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখালেও ইমিগ্রেশন পুলিশ অনলাইনে চেক করে দেখেন পজিটিভ।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘করোনা পজিটিভ থাকায় লন্ডন ফ্লাইটের এক যাত্রীকে ফেরত দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।’

সূত্র জানায়, বিমানবন্দরে যাত্রীদের করোনা সার্টিফিকেট পরীক্ষা করে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ। সার্টিফিকেট পরীক্ষা শেষে যাত্রীরা চেক ইন সম্পন্ন করেন। তবে ঐশী খান ভিআইপি গেট ব্যবহার করে বিমানবন্দরে প্রবেশ করেন। সেখান থেকে সরাসরি ইমিগ্রেশনে চলে যান। ইমিগ্রেশনে চেক করলে ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। পরে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা তার সার্টিফিকেট পরীক্ষা করে নিশ্চিত হন তিনি করোনা পজিটিভ।

বিমানবন্দরে দেখানো করোনা রিপোর্ট সহকারী বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহির ইসলাম বলেন, ‘ইমিগ্রেশন থেকে আমাদের জানানো হয় একজন ভিআইপি গেট ব্যবহার করে এসেছেন, তিনি করোনা পজিটিভ। পরে আমরাও অনলাইনে চেক করে নিশ্চিত হই তিনি পজিটিভ। এ কারণে আর তাকে ফ্লাইটে যেতে দেওয়া হয়নি।’

এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়। আমাদের কাজই হচ্ছে কেউ যেনও পজিটিভ হয়ে ফ্লাইটে যেতে না পারেন। এ কারণে একজন যাত্রীকে লন্ডন ফ্লাইটে যেতে দেওয়া হয়নি।’

বিমানবন্দর থেকে ফেরতের বিষয়টি স্বীকার করেছেন শাহজাহান খান। তার দাবি, স্বাস্থ্য অধিদফতর থেকে রিপোর্ট আনার সময় নেগেটিভ ছিল। পরে পরিবর্তন করা হয়েছে। এই বিষয়ে অভিযোগ করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি নিজে মেয়েকে নিয়ে বিমানবন্দরে যাই। ইমিগ্রেশন সিল দেওয়া শেষে চলে যাবে প্রায়, তখন অফিসার বললো স্যার, আমরা অনলাইনে চেক করে দেখছি এটা তো পজিটিভ। আমি তো আকাশ থেকে পড়লাম। ঘটনা কী, কীভাবে এমনটা হলো। তারপর আমিই বললাম, থাক বাদ যাক, ও (ঐশী) যাবে না।’

/সিএ/ইএইচএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হলো কপ-৩১: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের
শুরু হলো কপ-৩১: খাদ্যনিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে জোর বাংলাদেশের
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ