কক্সবাজারে আটক সিফাত ও শিপ্রার নিঃশর্ত মুক্তি চায় সহপাঠীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৩:৫৯আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৩:৫৯

শিক্ষার্থীদের মানববন্ধন কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা রাশেদ খানের সঙ্গে তথ্যচিত্র নির্মাণ কাজে অংশ নেওয়া স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সিফাত ও শিপ্রার নিঃশর্ত মুক্তি চায় তার সহপাঠীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন থেকে এই দাবি জানায়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৩১ জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ খান একটি বিচ্ছিন্ন ঘটনায় নির্মমভাবে খুন হন। তথ্যচিত্র নির্মাণের কাজে সেখানে তার সঙ্গে অবস্থান করছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী ও ফ্রিল্যান্স চিত্রগ্রাহক সাহেদুল ইসলাম সিফাত এবং নির্মাতা শিপ্রা রানী দেবনাথ। তাদেরকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে আটক করা হয়। এমতবস্থায় সহকর্মী ও সহপাঠী হিসেবে আমরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত।

শিক্ষার্থীদের মানববন্ধন

এসময় তাদের ৪ দফা দাবি তুলে ধরে বলেন, শিপ্রা ও সিফাতের সার্বিক নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তি দিতে হবে, মেজর সিনহা হত্যার সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আটককৃত শিক্ষার্থী ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আটককৃত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মানসিক প্রহসন থেকে মুক্তি দিতে হবে।

/এসও/এসটি/
সম্পর্কিত
রাস্তায় দুই প্রাইভেটকারচালকের মারামারি, ট্রাফিক পুলিশের হাতে দুজনই আটক
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সর্বশেষ খবর
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা