ইশরাক সমর্থকদের বিক্ষোভ, গুলিস্তানে যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৪:০৭আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:১৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চার দিনের বিক্ষোভ শেষে নগরভবন ব্লকেড কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এর ফলে ব্যস্ত এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন- ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’, ‘দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’।

গুলিস্তান ব্লকেডের ফলে সারি সারি লাইন ধরে দাঁড়িয়ে আছে যানবাহন। ভোগান্তিতে পড়েছেন বাস সিএনজিসহ গণপরিবহনের যাত্রীরা। ভিক্টোর ক্লাসিক বাসে থাকা শরীফ উদ্দিন নামের একজন যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তর বাড্ডায় যাবো জরুরি কাজে। কিন্তু প্রায় দুই ঘণ্টা ধরে বাসে বসে আছি। কোনও যানবাহন নড়াচড়া করছে না।’

সদরঘাট থেকে আসা আজমেরী গ্লোরি নামের বাসের হেলপার সবুজ বলেন, ‘এখনও তেলের টাকা উঠাতে পারিনি। দিনের অর্ধেক এখানেই শেষ। যাত্রীরাও বসে আছে। কখন যে এই যন্ত্রনা থেকে মুক্তি পাবো আল্লাহ জানেন।’

এদিকে ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা নগরভবনের মূল ফটক এবং অন্যান্য বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছেন। ফলে নগরভবনে প্রবেশ করা যাচ্ছে না এবং সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনের সামনে আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী