দারুস সালামে প্রায় ৩ হাজার ইয়াবাসহ দুইজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ১৭:৫৯আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৮:৩৪

ইয়াবা রাজধানীর দারুস সালাম এলাকা থেকে দুই হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের একটি টিম।

আটক দুজন হলেন- মো. আসলাম হাওলাদার (৪০) ও মো. ফয়সাল (২৪)। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী।

শনিবার (৮ আগস্ট) দারুস সালাম থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

তিনি বলেন, আটক দুইজনের কাছ থেকে দুই হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দারুস সালাম এলাকায় ইয়াবার ব্যবসা করতো বলে জানা গেছে।

আটক আসামিদের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম এলাকায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/আরজে/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম