সুপ্রিম কোর্টের ভার্চুয়াল চেম্বার কোর্ট চলবে ২৫ আগস্ট পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ১৮:১৫আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:১৮

সুপ্রিম কোর্ট করোনাকালে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়ালভাবে বিচার কাজ চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। শনিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকার্য পরিচালিত হবে। এজন্য প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনয়নপূর্বক গত ৩১ মে বিজ্ঞপ্তি প্রচার করা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ১২, ১৮ ও ২৫ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিট থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

/বিআই/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম