করোনার উপসর্গে রাজস্ব কর্মকর্তা রহমত আলীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ১৪:৪৬আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৪:৪৬

রহমত আলী

করোনার উপসর্গ নিয়ে রহমত আলী নামে এক রাজস্ব কর্মকর্তা মারা গেছেন। রবিবার (৯ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আইসিইউতে তিনি মারা যান। তিনি রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন বাংলাবান্ধা শুল্ক স্টেশনে কর্মরত ছিলেন। রংপুর ভ্যাট কমিশনার শওকত আলী সাদী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রহমত আলী বাংলাবান্ধা শুল্ক স্টেশনে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়েনছে। এক সপ্তাহ আগে প্রথমে তার জ্বর হয়। ৩-৪ দিন ধরে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। খরচ ব্যয়বহুল হওয়ায় পরিবারের সিদ্ধান্তে দু’দিন আগে বিএসএমএমইউ এর আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যায়। তার বাড়ি কুড়িগ্রাম।

জানা গেছে, রহমত আলীর আগে থেকেই ডায়াবেটিকস ছিল। এর আগে কাস্টমস ও ভ্যাটের চারজন কর্মকর্তা মারা গেছেন।

/জিএম/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের