ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির নতুন অডিও-ভিজ্যুয়াল উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ২২:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২২:৫৮

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির নতুন অডিও-ভিজ্যুয়াল উদ্বোধন

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে একটি জনসচেতনতামূলক অডিও-ভিজ্যুয়াল নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার (৯ আগস্ট) বিকালে গুলশানে নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলাম অডিও-ভিজ্যুয়ালটি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। এ ধরনের অডিও-ভিজ্যুয়াল মানুষকে সচেতন করতে সহায়তা করবে। মনে রাখতে হবে, তিন দিনে একদিন— জমা পানি ফেলে দিন। এটাই এডিস মশা নিয়ন্ত্রণের মূলমন্ত্র।’

ডিএনসিসি জানিয়েছে, কার্টুনের মাধ্যমে নির্মিত অডিও-ভিজ্যুয়ালটিতে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমার হীরক রাজা চরিত্রের ডায়ালগের অনুসরণ করা হয়েছে। প্রাথমিকভাবে অডিও-ভিজ্যুয়ালটি ডিএনসিসির ফেসবুক পেজ ও ইউটিউবে রিলিজ করা হয়েছে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান