হাইকোর্টে মামলা পরিচালনায় মানতে হবে যেসব নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ২০:৩৭আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:৩৮

সুপ্রিম কোর্ট

আগামী ১২ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে মামলা, দরখাস্ত ফাইলিং এবং নকল (কপি) সরবরাহের ক্ষেত্রে ৫ দফা নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা ও দরখাস্ত ফাইলিং এবং নকল সরবরাহের ক্ষেত্রে নিম্নলিখিত নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো—

১. করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির পূর্বের প্রচলিত নিয়ম অনুসারে সব প্রকারের মামলা ও দরখাস্ত ফাইলিং করা যাবে। ফাইলিং পরবর্তী এফিডেভিটকৃত মামলার নথি সংশ্লিষ্ট আদালতে দাখিলের ক্ষেত্রে করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির পূর্বের পদ্ধতি প্রযোজ্য হবে।

২. ভার্চুয়াল কোর্টে মামলা ও দরখাস্ত শুনানির ক্ষেত্রে ভার্চুয়াল শুনানির লিংক প্রেরণের জন্য ফাইলিংয়ের সময় সব মামলা ও দরখাস্তের ওপর নিয়োজিত আইনজীবীর ই-মেইল অ্যাড্রেস উল্লেখ করতে হবে।

৩. ফাইলিং শাখায় ইতোমধ্যে দাখিলকৃত মামলা ও দরখাস্তের ক্ষেত্রে করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির পূর্বের প্রচলিত পদ্ধতি প্রযোজ্য হবে।

৪. শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল, উভয় পদ্ধতিতে মামলা ও দরখাস্ত শুনানির জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির পূর্বের প্রচলিত নিয়ম অনুসারে দৈনিক কার্যতালিকা প্রস্তুত ও প্রচারিত হবে।

৫. নকল শাখার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকায় শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল উভয় পদ্ধতিতে পরিচালিত সব বেঞ্চ থেকে প্রদত্ত আদেশ এবং রায়ের নকল করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির পূর্বের প্রচলিত নিয়মে সরবরাহ করা হবে।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের