রিজেন্টকাণ্ডে স্বাস্থ্যের সাবেক ডিজিকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১০:৩৪আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১০:৩৮

ডা. আবুল কালাম আজাদকে দুদকে জিজ্ঞাসাবাদ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যার মো. সাহেদের প্রতারণার ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০ টা থেকে দুদকে অনুসন্ধান কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

অভিযোগে বলা হয়েছে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও অন্যান্যরা জনসাধারণের সঙ্গে করোনা সনদ দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা অর্জন করেছে। এই অভিযোগে চলমান অনুসন্ধানে আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ’র নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

একই অভিযোগে ১২ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এছাড়া নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে বুধবার (১২ আগস্ট) প্রথমদিনের মতো জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা।

১২ আগস্ট জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, ‘সিএমএসডি কর্তৃক কোভিড সংশ্লিষ্ট ক্রয় বিষয়ে অভিযোগ উঠায় দুদক তদন্ত করছে। সাবেক মহাপরিচালক হিসেবে আমি কী জানি তা শুনার জন্য দুদকের কর্মকর্তারা আমাকে অনুরোধ করেছিলেন। আমি যা জানি তা বিস্তারিত বলেছি।’

নিজেকে ‘নিষ্ঠাবান, দক্ষ ও সফল’ দাবি করে তিনি বলেন, ‘আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবাদ, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা হিসেবে সারাজীবন কাজ করেছি। কেউ অপরাধ করলে কঠোর শাস্তি হোক তা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করবো।’

আরও পড়ুন- 

নিজেকে নিষ্ঠাবান, দক্ষ ও সফল দাবি স্বাস্থ্যের সাবেক ডিজির

স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদফতর চুক্তি করে মন্ত্রণালয়ের নির্দেশে

রিজেন্ট নিয়ে বক্তব্য: স্বাস্থ্য মহাপরিচালকের কাছে ব্যাখ্যা দাবি

মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

স্বাস্থ্য মন্ত্রণালয়-অধিদফতর দ্বন্দ্ব: দায় কার?

‘সরল বিশ্বাসে’ করোনা পরীক্ষার অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদফতর

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ

 

/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের
সারা দেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের
আস্থা পুনর্গঠনে আইডিআরএ’র আরেক পদক্ষেপ, ৫৮৬৮ ব্যক্তি পাচ্ছেন ২৩ কোটি টাকা
আস্থা পুনর্গঠনে আইডিআরএ’র আরেক পদক্ষেপ, ৫৮৬৮ ব্যক্তি পাচ্ছেন ২৩ কোটি টাকা
সম্পত্তি হস্তান্তরের আইন: কেন এটি গুরুত্বপূর্ণ 
সম্পত্তি হস্তান্তরের আইন: কেন এটি গুরুত্বপূর্ণ 
জাপানে সবার আগে ঋতুপর্ণারা
জাপানে সবার আগে ঋতুপর্ণারা
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে