স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ১১:১১আপডেট : ১২ আগস্ট ২০২০, ১২:০৬

দুদকে স্বাস্থ্যের সাবেক ডিজি নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়ে অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের কর্মকর্তারা। 

দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকে স্বাস্থ্যের সাবেক ডিজি দুদকের অভিযোগে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও সিএমএসডি-এর সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/আরজে/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানে সবার আগে ঋতুপর্ণারা
জাপানে সবার আগে ঋতুপর্ণারা
যেখানে আলিঙ্গনেই জমে ওঠে সম্পর্ক
যেখানে আলিঙ্গনেই জমে ওঠে সম্পর্ক
গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণকারী ৩২ জন গ্রেফতার 
গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণকারী ৩২ জন গ্রেফতার 
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে