কাঠগড়ায় ‘বিচলিত’ ছিলেন সাবরিনা

তোফায়েল হোছাইন
১৩ আগস্ট ২০২০, ১৫:০২আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৫:২৯

আদালতে ডা. সাবরিনা আরিফ চৌধুরী করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে গত ১২ জুলাই  গ্রেফতার হন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। এরপর দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে গত ২০ জুলাই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকায় বেলা ১১টায় আদালতে হাজির করা হয় সাবরিনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে।

বিচারক এজলাসে আসলে শুনানি শুরু হয় ১১টা ১০ মিনিটে। এ সময়ে আদালতে বেঞ্চের পেছনে দাঁড়িয়ে থাকা সাবরিনাকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুরোধে কাঠগড়ায় পাঠান বিচারক। এরপর অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদনসহ জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষ হয় ১১টা ৫০ মিনিটে। দীর্ঘ ৪০ মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাবরিনাকে পুরো সময় জুড়েই বিচলিত দেখা যায়।

শুরুতে কাঠগড়ায় উঠে স্বামী আরিফুলের সঙ্গে কথা বলতে দেখা যায় সাবরিনাকে। এরপর তার নিয়োজিত আইনজীবীদের সঙ্গে একটু পর পর কথা বলেন। কী কথা হয়েছে−জানতে চাইলে তার আইনজীবীরা জানান, মামলার বিষয়ে আমরা কথা বলেছি। এর বেশি কিছু না। আদালতে ডা. সাবরিনা আরিফ চৌধুরী

এরপর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জামিনের আবেদন নামঞ্জুর করেন। এরপর তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে সব আসামির পক্ষে তাদের আইনজীবীরা  জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ আরও কয়েকজন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন।

বৃহস্পতিবার মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন আদালত।

গত ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে দুপুরের দিকে সাবরিনা ও আরিফসহ আট জনের বিরুদ্ধে চার্জশিটটি দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছে।

 

আরও পড়ুন-

সাবরিনা-আরিফের জামিন নামঞ্জুর 

সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

ক্ষেপে গিয়ে আরিফকে দোষারোপ সাবরিনার

ডা. সাবরিনা তার ফেসভ্যালু ক্যাপিটালাইজ করেছে: ডিবি

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট: জেকেজিকে বাদ দিলো স্বাস্থ্য অধিদফতর

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদান চক্রের ৫ সদস্য গ্রেফতার 

টাকার বিনিময়ে রিপোর্ট: উপসর্গ থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে