সাবরিনা-আরিফের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১২:৪৫আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১২:৪৫

আদালতে ডা. সাবরিনা আরিফ চৌধুরী করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট)  ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর  আদালতে সব আসামির পক্ষে তাদের  আইনজীবীরা  জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের  পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ আরও কয়েকজন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন।

এর আগে সকাল ১১টার দিকে আট আসামিকে  আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শুরু হয় ১১টা ৫ মিনিটে, শেষ হয় ১১ টা ৫০ মিনিটে। পরে আসামিদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার অপর আসামিরা হলেন—আবু সাঈদ চৌধুরী, হিমু, তানজিলা, বিপুল, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন আদালত।

গত ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে দুপুরের সাবরিনা ও আরিফসহ আট জনের বিরুদ্ধে চার্জশিটটি দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছে।

আরও পড়ুন-

সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

করোনা টেস্টে প্রতারণা: জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার

ক্ষেপে গিয়ে আরিফকে দোষারোপ সাবরিনার

ডা. সাবরিনা তার ফেসভ্যালু ক্যাপিটালাইজ করেছে: ডিবি

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট: জেকেজিকে বাদ দিলো স্বাস্থ্য অধিদফতর

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদান চক্রের ৫ সদস্য গ্রেফতার 

টাকার বিনিময়ে রিপোর্ট: উপসর্গ থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে