ভার্চুয়াল চেম্বার কোর্টে বিচার কাজ চলবে সপ্তাহে ৩ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১৮:০৫আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৮:৩০

সুপ্রিম কোর্ট করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল মাধ্যমে সপ্তাহে তিন দিন বিচার কাজ পরিচালনার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী করোনাভাইরাস রোগের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনয়নপূর্বক গত ৩১ মে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।’

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের