বঙ্গবন্ধুর প্রতি ইউনেস্কোর ডিরেক্টর জেনারেলের শ্রদ্ধা নিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২০, ১৭:০২আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৭:০৫

ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল মিস আন্দ্রে আজলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাণী পাঠিয়েছেন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল মিস আন্দ্রে আজলি। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে তিনি এই বাণী পাঠান।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর চেয়ারপারসন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ওই কমিশনের সেক্রেটারি জেনারেল।
আন্দ্রে আজলি তার বাণীতে বলেন, ‘শেখ মুজিবুর রহমান তার দেশের জনগণের স্বাধীনতার জন্য যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন, এর ফলে আজ ৪৫ বছর পর ও সারাবিশ্ব তাকে স্মরণ করছে। পাশাপাশি বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজের যে স্বপ্ন দেখেছিলেন তা ইউনেস্কো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে।
আজলি তার বাণীতে উল্লেখ করেন, ‘এই বছর ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে। এর মাধ্যমে শেখ মুজিবুর রহমান সকল জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং ন্যায় সঙ্গত পৃথিবীর যে স্বপ্ন দেখেছিলেন তা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়ার একটি সুযোগ পেল ইউনেস্কো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের