সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১৭:৪৯আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৭:৫০

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এদিন দুদকের তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম তদন্ত চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দুটি ফ্ল্যাট ক্রোকের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা মুঞ্জর করেন। দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৭ নভেম্বর এই মামলায় সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
গত বছরের ১২ নভেম্বর দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।মামলায় সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
প্রসঙ্গত, বিভিন্ন স্পোর্টস ক্লাবের আড়ালে ক্যাসিনো ব্যবসা চালানোর অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে র‌্যাব। এর অংশ হিসেবে প্রথম দিনই গ্রেফতার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে, দুই দিন পর গ্রেফতার করা হয় যুবলীগ নেতা ও ‘টেন্ডার কিং’খ্যাত জিকে শামীমকে। অভিযানের প্রথম দিন থেকেই আলোচনায় আসে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নাম। এরপর গত ২৩ সেপ্টেম্বর অন্যদের সঙ্গে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশের পাশাপাশি ব্যাংক হিসাব তলব করা হয়। গত ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাথা কামড়ে টেনে নিয়ে গেলো ৩০০ মিটার, বাঘের হামলায় নারীর করুণ মৃত্যু
মাথা কামড়ে টেনে নিয়ে গেলো ৩০০ মিটার, বাঘের হামলায় নারীর করুণ মৃত্যু
বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ অস্বীকার দুদকের
বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ অস্বীকার দুদকের
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক
ইরানি নেতৃত্বে কি ফাটল ধরেছে
ইরানি নেতৃত্বে কি ফাটল ধরেছে
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব