করোনায় ঢাকা মেডিক্যালের নার্সিং সুপারভাইজারের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৭:২৯ আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৭:৩১

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজারের মৃত্যু হয়েছে। তার নাম সাহিদা আক্তার (৫৬)। সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় ঢামেকের আইসিইউতে মারা যান তিনি। ঢামেক হাসপাতালের উপপরিচালক আলাউদ্দিন আল আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাহিদা আক্তার করোনা পজিটিভ হয়েছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, এই প্রথম ঢামেকে কর্মরত একজন নার্স মারা গেলেন। সাহিদা ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটের নার্সিং সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।
সাহিদার মেয়ে ইসরাত জাহান জাহান জানান, তার মা করোনা আক্রান্ত হয়ে গত ১৭ আগস্ট থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন।
স্বজনরা জানান, মৃত সাহিদা দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন। তার স্বামীর নাম আবু সাঈদ। গাজীপুরের শ্রীপুর উপজেলায় তাদের গ্রামের বাড়ি ।

/এআইবি/এনএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি