পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালকের স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ০৩:০৬আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৩:০৬

পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাস চালকের স্বীকারোক্তি

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে শেরেবাংলা নগর থানার দায়ের করা মামলায় মাইক্রোবাস চালক এস এম দারুস সালাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রবিবার (৩০ আগস্ট)ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি দারুস সালামের আইনজীবী ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,গত ২৭ আগস্ট দুই দিনের রিমান্ড শেষ তাকে আদালতে হাজির করে পুলিশ। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক এস এম মোবারক হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও জানান, এদিন চালক দারুস সালামের পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। বিচারক তার জামিন শুনানির জন্য সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেন।

এর আগে, গত ২৬ আগস্ট রাজধানীর শাহজাহানপুর থেকে চালক এস এম দারুস সালামকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় একটি টয়োটা মাইক্রোবাসও জব্দ করা হয়। এই গাড়ি মালিকও তিনি।

এই মামলায় ১৯ আগস্ট আরেক গাড়ি চালক মো. নাঈম নামের একজনকেও গ্রেফতার করা হয়। এরপর দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ৭ আগস্ট সকাল ৯টার দিকে শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দেয়। পুলিশ সংবাদ পেয়ে রেশমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী