মেয়র আতিকের প্রশ্ন

যারা অবৈধ বিলবোর্ড লাগায় তারা বাচ্চাদের কী শিক্ষা দেবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮

ডিএনসিসির অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম নগরীর অলিগলিতে গড়ে ওঠা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বলেছেন, ‘যারা অবৈধ বিলবোর্ড লাগায় তারা বাচ্চাদের কী শিক্ষা দেবে? এই শিশুরা যদি জানতে পারে বিলবোর্ডটার অনুমতি নেই, তারা কী শিক্ষা পাবে?’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরীর বনানী এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান এলাকা পরিদর্শন করেন সংস্থার মেয়র মো. আতিকুল ইসলাম। ডিএনসিসির অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযান

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আজ ছুটির দিন। এই ছুটির দিনেও আমরা সবাই মাঠে রয়েছি। আমরা এই অভিযান অব্যাহত রাখবো। আমরা বারবার বলেছি, আপনারা আমাদের থেকে অনুমতি নেন।’

মেয়র আরও বলেন, ‘এই যে স্কুল, যারা বাচ্চাদের শিক্ষা দেয়। এই শিশুরা যদি জানতে পারে বিল বোর্ডটার অনুমতি নেই, তারা কী শিক্ষা পাবে? এই যে ক্লিনিক, তারা কী চিকিৎসা দেবে যারা অবৈধ সাইনবোর্ড লাগিয়ে রাখে? এই ধরনের কোনও কিছুই আমরা শহরের মধ্যে রাখবো না। আমরা মনে করি শহর পরিচালনার একটি আইন আছে। সেই আইন অনুযায়ী শহর পরিচালিত হবে। কিন্তু আমরা কেউ আইনকে তোয়াক্কা করি না।’ ডিএনসিসির অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযান

মেয়র বলেন, ‘আমি বলতে চাই আপনারা যে কোনও সাইনবোর্ড লাগাবেন তার জন্য ট্যাক্স দিতে হবে এবং সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ বলেন, ‘এই কাজ সিটি করপোরেশনের না। এটা নগর উন্নয়নের কাজ। তবে একটা সুন্দর নগরী উপহার দেওয়ার জন্যই আমাদের এ অভিযান। আইনের তোয়াক্কা না করে যারা রাজস্ব ফাঁকি দিয়ে শহরকে অসুন্দর করেছে তাদের বিরুদ্ধেই এই অভিযান।’

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম