বসুন্ধরা কোভিড হাসপাতাল বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৭ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৬

বসুন্ধরা কোভিড হাসপাতাল বন্ধ ঘোষণা রাজধানীর কুড়িলে অবস্থিত বসুন্ধরা কোভিড হাসপাতাল বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে এই হাসপাতাল বন্ধ করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এ বিষয়ে বসুন্ধরা গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারকও বাতিল বলে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ‘জরুরি’ লেখা এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় বসুন্ধরা কনভেনশন সেন্টারকে কোভিড-১৯ ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে হাসপাতালটিতে করোনাভাইরাস সংক্রমিত রোগী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় সরকারকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠিতে উল্লেখিত নির্দেশনাগুলো হলো, বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাতিলকরণ, চিকিৎসা সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের ফেরত আনাপূর্বক বদলি বা পদায়ন, ২ হাজার ৩১টি জেনারেল বেড, ৭১টি আইসিইউ বেড, ১০টি ভেন্টিলেটর, যাবতীয় আসবাবপত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। চিঠিতে হাসপাতালটির বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনা বিল পরিশোধের জন্যও বলা হয়েছে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী