প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘পরম্পরা কানন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:১৩

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘পরম্পরা কানন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘পরম্পরা কানন’ উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উত্তরায় ৭৪টি গাছের চারা রোপণের মাধ্যমে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গাছের চারাগুলো উত্তরা সেক্টর ১১ ও ১৩-এর চৌরাস্তা থেকে ১২ নম্বর সেক্টরের ব্রিজ পর্যন্ত রাস্তার মিডিয়ানে লাগানো হয়েছে। একটি অন্তর্ভুক্তিমূলক শহরের প্রতীক হিসেবে মন্ত্রী, সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ এই ৭৪টি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিশ্বের যে প্রান্তেই গিয়েছি সেখানে আমাকে মানুষ অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করে, তোমাদের নেতা শেখ হাসিনা এত দ্রুত কীভাবে দেশকে পাল্টে দিলেন? এর চাবিকাঠি কী? কীভাবে এত দ্রুত উন্নয়ন করলেন? আমি একটি কথাই বলেছি—তিনি বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের রক্ত তার ধমনীতে প্রবাহিত। তিনি দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, এ দেশের মাটি ও মানুষকে তিনি ভালোবাসেন। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। বাংলাদেশের মানুষ এজন্য তাকে চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘১৯৮১ সালে তিনি যখন এলেন, বাংলাদেশ জেগে উঠলো। মানুষ বলে শেখের বেটি এসেছে। বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। তিনি বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়িয়েছেন। যেখানে গিয়েছেন সেখানেই বঙ্গবন্ধুকন্যাকে জনগণ বুকে আঁকড়ে ধরেছেন, তাকে এগিয়ে নিয়েছেন, তার সঙ্গে থাকবেন বলে উৎসাহ দিয়েছেন।’

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধু যখন কাজ করছেন, অন্যদিকে যুদ্ধাপরাধীরা দেশকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হেয় প্রতিপন্ন করার জন্য উঠেপড়ে লেগেছিল, স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য তারা কাজ করেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এ দেশ থমকে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আজ বিশ্বনেত্রী, বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের নেত্রী। তিনি বিশ্ব মানবতার মা, বিশ্ব মানবতার নেত্রী। সারা বিশ্ব আজ তার নেতৃত্বের প্রতি অবাক হয়ে আছে, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশ তার নেতৃত্বে কীভাবে এগিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানের সভাপতি ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু সারা জীবন দেশের জন্য, মানুষের জন্য লাল- সবুজের পতাকার জন্য সংগ্রাম করেছেন। তিনি একটি পতাকা দিয়ে গেছেন, স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। আমরা যদি তাকে ভালোবাসি তাহলে রাস্তা ও  ফুটপাতের ওপর যেখানে সেখানে গাড়ি পার্ক করতাম না। ফুটপাতে নির্মাণসামগ্রী রাখতাম না। অবৈধভাবে দখল করতাম না।’

তিনি আরও বলেন, ‘আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি রাস্তার মধ্যে, ফুটপাতের মধ্যে রড-সিমেন্ট রেখে দেবো। আমি রাজনৈতিক দলের ছবি ব্যবহার করে এসব অবৈধ কাজ করবো—এগুলো প্রধানমন্ত্রী যেমন পছন্দ করেন না, জাতির জনক বঙ্গবন্ধুও পছন্দ করতেন না। তাই আসুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রতিজ্ঞা করি—বঙ্গবন্ধুর এই বাংলাদেশের রাজধানী ঢাকায় অবৈধভাবে কেউ কিছু করবো না। আমাদের জনপ্রতিনিধিরা, আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে থাকলে দখলদাররা কিছুই করতে পারবে না। কারণ, রাষ্ট্রের চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না।’

পরম্পরা ভ্রাম্যমাণ লাইব্রেরি সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, ‘‘বাঙালি জাতি-রাষ্ট্রের জন্ম ও বিকাশের ইতিহাস বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ইতিহাস। বঙ্গবন্ধুর হাত ধরে এ জাতি-রাষ্ট্রের জন্ম। তাঁর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। শেখ হাসিনার হাতে এর উন্নয়ন ও বিকাশ। সোনার বাংলা অর্জনে আমরা অনেক কিছুতেই সফল। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, এই পরম্পরাই বাঙালি জাতির পরম্পরা। মুক্তিযুদ্ধ থেকে উন্নয়নের পরম্পরা। আমাদের নতুন প্রজন্মকে এই পরম্পরা জানতে হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজন ‘পড়ি পরম্পরা, জানি নেতৃত্ব’। এই পরম্পরার মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ দুটি গ্রন্থাগারের মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং শেখ হাসিনা সম্পর্কে প্রকাশিত বই ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।’’

‘পরম্পরা কানন’ নিয়ে মেয়র আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে আজ আমরা এখানে ৭৪টি গাছের চারা লাগাচ্ছি। এই চারাগুলো লাগাচ্ছেন ডিএনসিসির ৫৪ জন ওয়ার্ড কাউন্সিলর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনটিকে তাৎপর্যময় করে রাখতে এই ‘পরম্পরা কানন’। এতে একদিকে সবুজ ঢাকা গড়ার প্রত্যয় যেমন আছে, অন্যদিকে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ‘সবাই মিলে সবার ঢাকা’ গড়ার অঙ্গীকারও বটে।’’

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সংসদ সদস্য শবনম জাহান শিলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান বক্তব্য দেন।

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম