প্রাথমিকের মতো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৩

প্রাথমিকের মতো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি প্রাথমিক বিদ্যালয়ের মতো সকল ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। ১৫ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ১৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন তারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে কোড বিহীন মাদ্রাসাগুলোকে মাদ্রাসা বোর্ডে কোড নাম্বারে অন্তর্ভুক্ত করা; মাদ্রাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে একজন আলিম শিক্ষকের পরিবর্তে এইচএসসি পাস একজন শিক্ষক অন্তর্ভুক্ত করা; অফিস সহায়ক নিয়োগ প্রদান; মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিং এর ব্যবস্থা করা; মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ করা এবং মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৪ সালের একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন পাঁচশো টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধি হতে হতে ২০১৩ সালের ৯ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারের সকল কাজে অংশগ্রহণ করে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন পেলেও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তেমন কোনও বেতন পায় না।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট 
চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট 
আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির, ঘাটতি কত 
আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির, ঘাটতি কত 
পুরুষ নির্যাতন দমন আইন চাওয়া রিটের আদেশের তারিখ ধার্য
পুরুষ নির্যাতন দমন আইন চাওয়া রিটের আদেশের তারিখ ধার্য
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড