শীতে অধিক সামাজিক মেলামেশাই সংক্রমণ বাড়াতে পারে: ডা. মুশতাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২০, ২৩:৩৮আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০২:২২

ডা. মুশতাকে হোসেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, শীতপ্রধান দেশে যেখানে বদ্ধ ঘরে বাতাস চলাচল নেই, একসঙ্গে অনেক মানুষ এক জায়গায় থাকে, তাদের মধ্যে রোগটা ছড়ায় বেশি। তাই সেখানে করোনার সংক্রমণ আবারও নতুন করে শুরু হয়েছে। তিনি বলেন,  ‘আমাদের দেশেও সামাজিক মেলামেশা যদি একটু বেশি বাড়িয়ে দেই, এখানেও করোনার সংক্রমণ বাড়তে পারে।’

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় মার্কিন দূতাবাস আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাসের গতি-প্রকৃতি ও করণীয় বিষয়ে এই অনলাইন আলোচনার আয়োজন করা হয়। 

ডা. মুশতাক হোসেন বলেন, ‘রোগ তাত্ত্বিক পূর্বাভাস থেকে বলা যায়, শীতের তাপমাত্রার সঙ্গে ভাইরাসের ছড়ানো নির্ভর করে না। শীতে আমাদের দেশে শুষ্ক মৌসুম, এখানে সামাজিক মেলামেশা বেশি হওয়ার একটি পরিস্থিতি আছে। যেটা গরমের সময় কিছুটা নিয়ন্ত্রণ থাকে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে বিমান চলাচল আগের চেয়েও বেড়েছে, সেখান থেকেও আসতে পারে। সামাজিক মেলামেশা বেড়ে যাওয়া, আর বিমান চলাচল এই দুটো মিলিয়ে আমাদের আবারও করোনা সংক্রমণ বাড়তে পারে।’

ওয়েবিনারে বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আবুল কালাম বলেন, ‘আমাদের কাছে ডাটাগুলো আছে যে, শীতকালীন এবং গ্রীষ্মকালীন দেশগুলোতে একইভাবে ছড়িয়েছে করোনা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে— আপনি কোন ঘরে থাকেন। শীত প্রধান দেশে মানুষরা কাছাকাছি গাদাগাদি করে থাকে, সেটার কারণে একটা সম্ভাবনা থাকে। আগের বৈশ্বিক মহামারির সময় দ্বিতীয় ঢেউ কিন্তু দেখা গেছে। কাজেই আমাদের শীতকাল এবং গরমের সময় দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকা জরুরি। ’   

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গ্লোবাল হেলথের ক্লিনিক্যাল অধ্যাপক রডনি হফ বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত এবং মাস্ক পড়া দুটি একসঙ্গে নিশ্চিত করা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনার সংক্রমণ কমানো সম্ভব।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম