সেনাবাহিনীর মেডিক্যাল কোরের হেলথ কেয়ার ম্যানেজমেন্টে প্রথম নারী ব্রি. জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ১৮:০০আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৪:০২

ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে মেডিক্যাল কোর (হেল্থ কেয়ার ম্যানেজমেন্ট) থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নাজমা বেগম। তিনিই সর্বপ্রথম একজন নারী কর্মকর্তা যিনি ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতিসংঘের ইতিহাসে তিনি সর্বপ্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দুই বার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন এবং দুই বার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন। এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিকালীন তিনি দুটি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিক্যাল স্কোয়াড্রন কমান্ড করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ফোর্স কমান্ডার, এসআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোর (হেল্থ কেয়ার ম্যানেজমেন্ট) এ ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের এ পদোন্নতি নারীর ক্ষমতায়নে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁচানো গেলো না জোড়া লাগা সেই জমজ বোনদের
বাঁচানো গেলো না জোড়া লাগা সেই জমজ বোনদের
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
চায়ের দাওয়াত পেলে বাসায় পৌঁছে যাবেন ববি হাজ্জাজ!
চায়ের দাওয়াত পেলে বাসায় পৌঁছে যাবেন ববি হাজ্জাজ!
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না সাইমনকে
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না সাইমনকে
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?