সন্ধ্যার পর জগন্নাথ ক্যাম্পাসে প্রবেশে ‘না’

জবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ২৩:২০আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২৩:২৫

সন্ধ্যার পর জগন্নাথ ক্যাম্পাসে প্রবেশে ‘না’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর শিক্ষার্থীসহ সকল জনসাধারণের প্রবেশ ও অবস্থানে নিষেধ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনও নোটিশ না দিলেও বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। গত এক সপ্তাহ ধরে সন্ধ্যার পর নিরাপত্তাকর্মীদের কড়াকড়ি দেখা যাচ্ছে ক্যাম্পাসে।

শুক্রবার (৯ অক্টোবর) সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রক্টর অফিস থেকে তাদের নির্দেশনা থাকায় সন্ধ্যা ৬টার পর কাউকে ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে দেওয়া হচ্ছে না।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসে থাকতে পারবে, লাইব্রেরিতে পড়াশোনা করতে পারবে।’

বিশ্ববিদ্যালয় থেকে কোনও নোটিশ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই সকল ক্যাম্পাসেই সরকারি নির্দেশনা আছে। সরকারি নির্দেশনা থাকায় আমরা কোনও নোটিশ দেইনি। নোটিশ দেওয়ার প্রয়োজন হয়নি।’

তিনি আরও বলেন, ‘এখনতো ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলছে না। অফিসও ৪টার মধ্যে বন্ধ হয়ে যায়। যাদের অফিসিয়াল কাজ আছে তাও এই সময়ের মধ্যে শেষ করতে পারবে। ক্যাম্পাসতো ছাত্রদেরই। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা আগের মতো ক্যাম্পাসে আসতে পারবে। তবে এখন অপ্রয়োজনে ক্যাম্পাসে না আসতে অনুরোধ করবো।’

/এনএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম