শেরেবাংলায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ২১:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২৩:১১

কিশোর গ্যাং (প্রতীকী ছবি) রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা থেকে কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

সোমবার (১৯ অক্টোবর) র‍্যাবের মিডিয়া উইং পরিচালক আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি জানান, রোববার (১৮ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিটিসিএল বিল্ডিংয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কিশোর গ্যাং সদস্যরা হলো- মো. সাগর ওরফে রোমান (১৯),  মো. হাতেম আলী (১৯), মুক্তারুজ্জামান (১৯),  মো. রাকিব সিকদার (২০),  মো. আলামিন হোসেন (১৯), মো. হৃদয় (১৬) ও মো. জীবন (১৬)

কিশোরদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই স্থানীয় কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সক্রিয় সদস্য। তারা ইয়াবা, গাঁজা ইত্যাদি নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা নিজেরাও নেশা জাতীয় দ্রব্য সেবন করে থাকে।

গ্রুপ লিডার পারভেজের নেতৃত্বে এই কিশোর অপরাধী গ্রুপ ডিএমপির শেরেবাংলা নগর থানার বিএনপি বস্তি, শিশুমেলা, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন, ক্রয়-বিক্রয়, চুরি-ছিনতাই, মারামারিসহ নারীদের ইভটিজিং করে অত্র থানা এলাকায় আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে। এরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত।

/এআরআর/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম