পিরোজপুরে ছিন্নমূল মানুষকে নৌবাহিনীর সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১৬:৫৬আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৭:১৩

পিরোজপুরে ছিন্নমূল মানুষকে নৌবাহিনীর সহায়তা

করোনা পরিস্থিতি, নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের ইন্দোরকানী উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ বিতরণ করেছে নৌবাহিনী। খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের তত্ত্বাবধানে মঙ্গলবার (২০ অক্টোবর) এসব উপকরণ বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) বন্যায় ক্ষতিগ্রস্ত পিরোজপুরের ইন্দোরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৭১টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রিকশা, ভ্যান, সেলাই মেশিন, মাছ ধরার জাল ও ছাগল বিতরণ করে নৌবাহিনী। এছাড়া নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে উপকূলীয় জেলা বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলাগুলোতে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দেওয়াসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী।

দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী