ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৬:২৫আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৬:৩৯

ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলা মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি। শনিবার ( ২৪ অক্টোবর) মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয় বলে  জানিয়েছেন কমিউনিটির একাধিক সদস্য।
সাইবার হামলা চালানো কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটের মূল কন্টেন্ট কিছুই নেই। সেখানে লেখা আছে মহানবী (সা.) কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এইরকম হামলা চলতেই থাকবে। ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও লিংকগুলো পোস্ট করে হ্যাক করার দাবি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সকলের আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকবো।
সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন,  এখন পর্যন্ত ৪০-৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে  আক্রমণ করা হয়েছে। তবে সবগুলো আমরা প্রকাশ করিনি এখনও।  সর্বশেষ মোট ৮টি ওয়েব সাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হামলা করা হবে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের