১৯ মৃত পোশাক শ্রমিকের পরিবারকে এক কোটি ৮২ লাখ টাকা প্রদান

বাংলা ট্রি্বিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ২০:২৭আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২০:২৯

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

বিজিএমইএ’র সদস্যভুক্ত বিভিন্ন গার্মেন্টস কারখানার ৯১ জন শ্রমিকের মৃত্যুজনিত সহায়তা হিসেবে তাদের পরিবারকে এক কোটি ৮২ লাখ টাকা দিয়েছে সরকার।  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল থেকে এ টাকা দেওয়া হয়। 

রবিবার (২৫ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে পোশাক শিল্পের শ্রমিকদের সহায়তার লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় তহবিলের ১৩তম বোর্ড সভায় বিজিএমইএ-এর প্রতিনিধির হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এছাড়া বোর্ড সভায় কেন্দ্রীয় তহবিলের আপদকালীন হিসাব থেকে বিজিএমইএ -এর অন্তর্ভুক্ত বন্ধ ঘোষিত একটি  গার্মেন্টস কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য ২৫ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক সহায়তার  অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সচিব কে এম আবদুস সালাম, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক মো. আমীর হোসেন, বিজিএমইএ -এর সচিব কমোডর মোহাম্মদ আবদুর রাজ্জাক (অব.), বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি এবং উক্ত বোর্ডের সদস্য সিরাজুল ইসলাম রনি, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা খাইরুন নাহার তামরিন সভায় অংশ নেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী