কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ইরফান সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৭:০৮আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৮:০৪

ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে তার দেহরক্ষীসহ কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, করোনার শুরু থেকেই আমরা নতুন আসা বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখি। ইরফান সেলিম ও জাহিদুল ইসলামকেও দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হবে। কোনও উপসর্গ পেলে করোনা টেস্ট করা হবে।
রবিবার ২৫ অক্টোবর রাতে ঢাকার কলাবাগান এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলার পর সোমবার দিনভর হাজী সেলিমের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ইরফানের ঘরে ৩৮ থেকে ৪০টি অবৈধ ওয়াকিটকি, বিশেষ বাহিনীর ব্যবহার করা অত্যাধুনিক ব্রিফকেস, অস্ত্র ও মদ পাওয়া যায়।
পাশের একটি বাড়িতেও ধারালো অস্ত্র, হকিস্টিক ও রশি পাওয়া যায়। এটি ইরফানের টর্চার সেল বলে দাবি করেছে র‌্যাব।

/এআরআর/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের