খুলনায় কর্মহীন মানুষের মাঝে নৌবাহিনীর সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৭:৩৮আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৭:৪১

খুলনায় কর্মহীন মানুষের মাঝে নৌবাহিনীর সহায়তা

খুলনায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ বিতরণ করেছে নৌবাহিনী। দেশব্যাপী করোনা পরিস্থিতি, নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত খুলনার দিঘলীয়া, জাবুসা ও মাথাভাঙা এলাকায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ বিতরণ করে নৌবাহিনী। খুলনা নেভাল এরিয়া কমান্ডারের তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ অক্টোবর) এসব এলাকার ৭০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রিকশা, ভ্যান, সেলাই মেশিনও ছাগল বিতরণ করা হয়।

এছাড়া নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে উপকূলীয় জেলা বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী উপজেলায় গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী।

দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম