ভারত থেকে আসা ১০০ কেজি গাঁজা ধরা পড়লো রাজধানীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ২০:১৩আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:৪১

গাঁজা রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে আসা এসব গাঁজা রাজধানীর এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের।

গ্রেফতার দুই ব্যক্তি হলো, সুমন ওরফে নোয়াখাইল্যা সুমন ওরফে খোকন (৩৬) ও শিউলি বেগম (৪০)। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ মিটি ট্রাকটি আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে গাঁজা এনে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

গোয়েন্দা সূত্র জানায়, রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহকৃত গাঁজার বেশিরভাগই আসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া এবং কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে। এরপর স্থলপথে এসব গাঁজা সারাদেশে ছড়িয়ে পড়ে।

সূত্র জানায়, এই দুই জেলার সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্যের আড়ালে বস্তাভর্তি গাঁজা নিয়ে ট্রাক-বাস বা বিভিন্ন যানবাহন দেশের বিভিন্ন এলাকায় যায়। মাদক ব্যবসায়ীরা রাতের আঁধারে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে এসব গাঁজা আমদানি করে সারাদেশে ছড়িয়ে দেয়।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, ডিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী তারা এখন মাদক ব্যবসায়ীদের রুট ধরে অনুসন্ধান করছেন। সীমান্ত থেকে গাঁজাসহ অন্যান্য মাদক কীভাবে এবং কয় হাত ঘুরে ঢাকায় আসে তা বের করার চেষ্টা চলছে।

/এনএল/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম