বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৭:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৪৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়া শুরু

বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়ার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের বিএন ফ্লিট হেড কোয়ার্টার্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মহড়ার উদ্বোধন করেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম মাহবুব-উল ইসলাম। মহড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে ক্যাপ্টেন এ্যান ম্যাককান এবং কমডোর, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন-৭ সিঙ্গাপুর থেকে যোগদান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, এই মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক আরও উন্নত করা। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন, নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিতি লাভ করা, যা বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সম্পন্ন করা হবে। মহড়াটি কমান্ডার বিএন ফ্লিট-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএনএস মিলিনোকেট এবং বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিশেষায়িত ইউনিট সোয়াডস্ ও নেভাল অ্যাভিয়েশন অংশগ্রহণ করছে।

/জেইউ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারী বৃষ্টির সঙ্গে বন্যার শঙ্কা
ভারী বৃষ্টির সঙ্গে বন্যার শঙ্কা
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট, ২০২৬)
‘অত্যাবশকীয় ওষুধের তালিকা-২০২৬’ বাতিলে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
‘অত্যাবশকীয় ওষুধের তালিকা-২০২৬’ বাতিলে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
সর্বাধিক পঠিত
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক