রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ২০:১৮আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০১:২৭

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে রডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
দগ্ধ দুই ভাই হলেন রাজীব (২২) ও হাসিব (১৫)। তারা খিলগাঁও সিপাইবাগের ১৬৭/১ বাসায় পরিবারসহ থাকেন।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, রাজিবের ২২ শতাংশ এবং হাসিবের ৭০ শতাংশ শরীর পুড়ে গেছে। হাসিবের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের বাবা নাসির উদ্দিন জানান, নির্মাণাধীন ভবনের তিনতলায় কাজ করার সময় বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএইচ/এআইবি/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি, জামায়াতের শোক
নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি, জামায়াতের শোক
খণ্ডিত লাশ: দুই আসামির স্বীকারোক্তি, জানা গেল খুনের কারণ
খণ্ডিত লাশ: দুই আসামির স্বীকারোক্তি, জানা গেল খুনের কারণ
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার অর্ধশতা‌ধিক
মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার অর্ধশতা‌ধিক
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি