১৫ নভেম্বর হেফাজতের সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ১৫:০৯ আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৫:১৬

১৫ নভেম্বর হেফাজতের সম্মেলন আগামী রবিবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল) ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিন চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের এ কাউন্সিল হবে। হেফাজতের হাটহাজারী সংগঠক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

গত ১৮ সেপ্টেম্বর হেফাজতের আমির আহমদ শফীর মৃত্যুর মধ্য দিয়ে সংগঠনটির আমিরের পদ শূন্য হয়। আগামী ১৫ নভেম্বর সম্মেলনে নতুন আমির নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছেন হেফাজতের একাধিক নেতা।

হেফাজতের স্থানীয় সংগঠক জাকারিয়া নোমান ফয়জী জানান, ১৫ নভেম্বর সকাল ১০টায় সম্মেলন শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের বর্তমান সিনিয়র নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এদিকে, হেফাজতের নতুন আমির হিসেবে মাওলানা নূর হোসাইন কাসেমী, জুনায়েদ বাবুনগরী উল্লেখযোগ্য বলে জানিয়েছেন সংগঠনটির কোনও কোনও নেতা।

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি