বিকালে সিলেটের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২০, ১৫:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৫:৩১

বিকালে সিলেটের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে

বিকালের আগে সিলেট অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। সিলেটের কুমারগাও পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) উপকেন্দ্রে অগ্নিকাণ্ডে সকাল ১১টা ২ মিনিট থেকে সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিস্তৃর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পিজিসিবি বলছে, তারা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। তবে বিকালের আগে কোনও ক্রমেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।

পিজিসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী জানান, সকাল ১১টা ২ মিনিটে ৩৩/১১ কেভি বিদ্যুৎ সরবরাহ ট্রান্সফরমারে আগুন লেগে যায়। এই ট্রান্সফরমারটি দিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সেখান থেকে আমাদের উপকেন্দ্রের ১৩২/৩৩ কেভি একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। বড় দুর্ঘটনা প্রতিরোধে ওই উপকেন্দ্রের চারটি ট্রন্সফরমারে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে প্রধান প্রকৌশলী ইকবাল আজমের নেতৃত্বে চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে।

বিকালে সিলেটের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে

পিজিসিবি সূত্র বলছে, কুমারগাও উপকেন্দ্র থেকে ছাতক, সুনামগঞ্জ এবং বিয়ানীবাজার উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে কুমারগাও বন্ধ করে দেওয়াতে ছাতক, সুনামগঞ্জ এবং বিয়ানীবাজার এলাকার সাবস্টেশনগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কুমারগাও উপকেন্দ্রে চারটি ১৩২/৩৩ কেভি একটি ট্রান্সফরমার রয়েছে। এরমধ্যে একটি ট্রান্সফরমার পুড়ে গেলেও বাকি তিনটি ভালো আছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এখন উপকেন্দ্রের অন্য তিনটি ট্রান্সফরমার পরীক্ষা করে দেখা হচ্ছে। সেগুলো ঠিক থাকলে বিকাল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

এদিকে উপকেন্দ্রটিতে আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, মোট ৫টি ইউনিট কাজ করছে। উপকেন্দ্রে থাকা ট্রান্সফরমারের তেলের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলেও তারা জানায়।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, উপকেন্দ্রের মাধ্যমে পিডিবি দুইটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একটি ২২৫ মেগাওয়াট, আরেকটি ২০ মেগাওয়াট। উপকেন্দ্রের আগুন এখন নিয়ন্ত্রণে এলেও ট্রান্সফরমার, সঞ্চালন লাইনসহ উপকেন্দ্রের অনেক কিছু পুড়ে যাওয়ায় সিলেটে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না আপাতত।

/এসএনএস/এএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের