আসিয়ানভুক্ত দেশে বাণিজ্য বাড়াতে জোরালো নীতি চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২২:১৩আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২৩:০৬

আসিয়ানভুক্ত দেশে বাণিজ্য বাড়াতে জোরালো নীতি চান ব্যবসায়ীরা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর (আসিয়ান) সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ বাড়ানোর জন্য কার্কর ও জোরালো বাণিজ্যিক নীতি চাইছেন ব্যবসায়ীরা। এর জন্য বাণিজ্য বৃদ্ধিসহায়ক নীতি তৈরি করা ও মুক্ত বাণিজ্য চুক্তি করার ওপরে জোর দিয়েছেন তারা।

রবিবার (২২ নভেম্বর) আসিয়ানভুক্ত দেশগুলোতে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের   সঙ্গে এক  ওয়েবিনারে এ দাবি তুলেছেন ব্যবসায়ীরা।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিজিএমএইএ সভাপতি রুবানা হক বলেন, ‘২০৩০ নাগাদ আসিয়ান জোট পৃথিবীর চতুর্থ অর্থনীতি হবে এবং এই বাজারে প্রবেশের জন্য রুলস অব অরিজিন সুবিধা রেখে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করা উচিত।’

এমসিসিআই’র সভাপতি নাহিদা কবির সমাপনী বক্তব্যে কার্যকর বাণিজ্য নীতির ওপর জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলো কীভাবে বাণিজ্য পরিচালনা করছে, সেটি পর্যালোচনা করা দরকার।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘সরকারের ছয় হাজার কোটি ডলার রফতানি লক্ষ্য অর্জন করতে হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে নজর দিতে হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাশফি বিনতে শামস পরামর্শ দেন যে, ওই জোটের দেশগুলোতে বড় বড় বাণিজ্যিক অ্যাসোসিয়েশন ও চেম্বারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করা যেতে পারে, যাতে করে বিভিন্ন মেলার আয়োজন করা যায়।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের