দেশের হোটেলগুলোর স্বাস্থ্যবিধি নিয়ে ৪০ শতাংশ মানুষের অসন্তোষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৮:০৭আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৮:০৮

দেশের হোটেলগুলোর স্বাস্থ্যবিধি নিয়ে ৪০ শতাংশ মানুষের অসন্তোষ বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণকালে ৭১ দশমিক ১ শতাংশ মানুষ এখন হোটেলে থাকা পছন্দ করেন। যদিও করোনা মহামারিকালে হোটেলগুলোর স্বাস্থ্যবিধি প্রটোকল নিয়ে ৪০ শতাংশ মানুষের অসন্তোষ রয়েছে। একটি অনলাইন জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপটি পরিচালনা করে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর। ১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপে অংশ নেন বিভিন্ন পেশা ও বয়সের মোট ২,১৪৮ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক ওয়েবিনারে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জরিপের ফলাফল প্রকাশ করেন।
জরিপে বলা হয়, ভ্রমণকালে ২৪ দশমিক ৪ শতাংশ আত্মীয়-স্বজনদের বাসায় আর বাকিরা বন্ধুদের সঙ্গে থাকতে চান। হোটেলে অবকাশ যাপনকারীদের মধ্যে ৪৪ দশমিক ৪ শতাংশ বাজেট হোটেলকে অগ্রাধিকার দিয়ে থাকেন। ৩৩ দশমিক ৩ শতাংশ ৪-৫ তারকা হোটেল আর বাকিরা বুটিক হোটেলকে বেছে নিতে চান।
মহামারিকালে হোটেলগুলোর স্বাস্থ্যবিধি প্রটোকল নিয়ে মন্তব্য করতে গিয়ে ৪০ শতাংশ অংশগ্রহণকারী জানান তারা সন্তুষ্ট নন।  ৩৭ দশমিক ৮ শতাংশ যথেষ্ট ভালো বলে মনে করেন।  তবে ২২ দশমিক ২ শতাংশ এ বিষয়ে তেমন উদ্বিগ্ন নন।

জরিপে দেখা গেছে,  হোটেল অতিথিদের ৬২ দশমিক ২ শতাংশ  ছুটি উপভোগকারী ও পরিবারসহ অবকাশ যাপনকারী।  ব্যবসায়িক ভ্রমণকালে হোটেলে থাকছেন ৩১.১ শতাংশ । বাকিরা কাজ ও অবকাশ উভয় উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করছেন।  ৪০ শতাংশ মানুষ কোন কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত হোটেলে থাকার কথা ভাবছেন না।  ২৮ দশমিক ৯ শতাংশ আগামী  তিনমাস বা তার পর হোটেলে থাকার কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তবে ৩১.১ শতাংশ অংশগ্রহণকারীর এই মুহূর্তেই হোটেলে থাকতে কোনও আপত্তি নেই।

কীভাবে হোটেল বুকিং করতে পছন্দ করেন এমন প্রশ্নের উত্তরে ৫২.১ শতাংশ অনলাইন ট্রাভেল এজেন্সির কথা বলেছেন। ৪২  দশমিক ৭ শতাংশ সরাসরি হোটেলের সাথে যোগাযোগ করার কথা উল্লেখ করেছেন।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের