প্রেমিকাকে নিয়ে যাওয়ার পর প্রেমিকের ‘আত্মহত্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২০:০৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:০৪

যাত্রাবাড়ী রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া গোবিন্দপুর এলাকায় রাজিব (২১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। নিহতের মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘মরদেহটি  ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায়কে অবগত করা হয়েছে।’

নিহত রাজীবের বাবা আব্দুর রহিম জানান, ‘হ্যাপি নামের একটি মেয়ের সঙ্গে রাজীবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল সোমবার হ্যাপি আমাদের বাসায় একাই চলে আসে। বিষয়টি আমরা মেনে নেই। তবে হ্যাপির বাবা মা এসে জোর করে তাকে নিয়ে যায়। পরে রাজীব অগোচরে প্রথমে ঘুমের ওষুধ খায়। পরে নিজের হাত ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে রক্তাক্ত করে। এক পর্যায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে অচেতন অবস্থায় খাটের ওপরে পড়ে যায়।’ 

আব্দুর রহিম আরও জানান, স্বজনরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর্ম চোরা গ্রামে আব্দুর রহিমের ছেলে রাজীব। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শনিরআখড়া গোবিন্দপুর এলাকার তিন তলা ভবনের নিচতলায় পরিবারের সঙ্গে থাকতেন। রাজীব পেশায় গাড়িচালক ছিলেন।

/এআইবি/এআরআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের