অনৈতিক কাজে লিপ্ত থাকায় কর্মচারীকে বরখাস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৭:৩৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৮:৩২

মো. মহাসীন আলী

অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় অ্যাটর্নি জেনারেল অফিসের অফিস সহায়ক মো. মহাসীন আলীকে সাময়িক বরখাস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। সাময়িক বরখাস্তের পাশাপাশি মহাসিনের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণেরও কড়া নির্দেশনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ।

বুধবার (২ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ বিষয়ে একটি লিখিত আদেশ জারি করেন।

ওই কর্মচারীকে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাওয়া হলে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই সিদ্ধান্তের ফলে সবার কাছেই বার্তা যাবে। কেউ অনিয়ম করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। কড়া পদক্ষেপ নেওয়া হবে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মহাসীনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানা গেছে, মহাসীন আলী অফিস সহায়ক হিসেবে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত অবস্থায় আইনজীবী মো. খুরশীদ আলমকে মোবাইলে জানান, তার (খুরশীদ আলম) মামলা ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে স্থগিতকরণের জন্য প্রস্তুতি চলছে। তাকে (মহাসীন) ১০ হাজার টাকা দিলে সে নোট কমিউনিকেট করবে না।

পরবর্তীতে ওই আইনজীবী মহাসীনের সঙ্গে মোবাইলের কথোপকথনের অডিও রেকর্ডসহ অ্যাটর্নি জেনারেল বরাবরে ওই কর্মচারীরর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন। এরপর সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ করায় অ্যাটর্নি জেনারেল মহাসীনকে সাময়িক বরখাস্ত করেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের