সাংবাদিক কনক সারওয়ারের দেশবিরোধী ইউটিউব কনটেন্ট ব্লক করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৩:৫৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৪:৩১

সুপ্রিম কোর্ট সাংবাদিক কনক সারওয়ারের দেশবিরোধী ইউটিউব চ্যানেলের কনটেন্ট ব্লক করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। কনক সারওয়ার

পরে শাহ মঞ্জুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব) ড. অলি আহমেদসহ বেশকয়েকজনের বিরুদ্ধে গত ১৭ আগস্ট একটি ইউটিউব চ্যানেলে দেশবিরোধী বক্তব্য প্রকাশিত হয়। সাংবাদিক কনক সারোয়ারের তার নিজস্ব ইউটিউব চ্যানেলের ওই দেশবিরোধী কন্টেন্ট প্রচার করেন। তাই এর বিরুদ্ধে প্রতিকার হিসেবে গত ১৭ নভেম্বর হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সে রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দিলেন।

আরও পড়ুন- সাংবাদিক কনক সারওয়ার ও ইলিয়াসসহ ৩৫ জনের ব্যাংক হিসাব তলব

/বিআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান