স্বাস্থ্যসেবা বিভাগে করোনা আক্রান্তদের সহযোগিতায় কুইক রেসপন্স টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৬:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:০৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগে করোনা আক্রান্ত  কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় পুনরায় কুইক রেসপন্স টিমের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ১৭ জুন এ টিম গঠিত হলেও সঠিকভাবে কার্যকর  না হওয়ায় পুনরায় কুইক রেসপন্স টিমের বিষয়টি নজরে আনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর )  স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার সই করা চিঠিতে টিমের কথা পুনরায় উল্লেখ করে সার্কুলার দেয় স্বাস্থ্য বিভাগ।

জিল্লুর রহমান চৌধুরী ( যুগ্মসচিব-প্রশাসন) কে টিম লিডার করে ৯ সদস্যের এ টিমে আরও রয়েছেন— প্রশাসন-২ শাখার উপসচিব মো. আব্দুছ সালাম, উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান, সিনিয়র সহকারী সচিব (প্রবা-২) এস এম জাহাঙ্গীর হোসনে, প্রশাসনকি র্কমর্কতা (পার-১) মো. রিয়াজুল ইসলাম ভূঁইয়া, প্রশাসনকি র্কমর্কতা (জনসাস্থ্য-২) মো. কামরুজ্জামান সোহাগ, ব্যক্তিগত কর্মকর্তা (স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) মো. তোফায়েল আহমেদ,  মো. আল-আমিন ( অফিস সহকারী কম কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক) এবং অফিস সহায়ক (প্রশাসন-১) মো. রুহুল আমিন।

টিমের কার্যপরিধিতে বলা হয়েছে— স্বাস্থ্যসেবা বিভাগের কোনও কর্মকর্তা, কর্মচারী করোনায় আক্রান্ত হলে এই টিম তার এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগসহ খাবার, ওষুধ এবং অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা করবে।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রীকে অশালীন মেসেজ: খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাকরিচ্যুত
ছাত্রীকে অশালীন মেসেজ: খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাকরিচ্যুত
কোনও কর্মী নেই, তবু বছরে আয় কোটি ডলার: চমকে দিচ্ছেন উদ্যোক্তারা
কোনও কর্মী নেই, তবু বছরে আয় কোটি ডলার: চমকে দিচ্ছেন উদ্যোক্তারা
তাপপ্রবাহে ঢাকায় নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত
তাপপ্রবাহে ঢাকায় নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত
কেমন হলো বুকারের দীর্ঘতালিকা
কেমন হলো বুকারের দীর্ঘতালিকা
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড