পতাকা হাতে ইসলামি আন্দোলনের বিজয়ের মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ১৯:৪৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৯:৫০

পতাকা হাতে ইসলামি আন্দোলনের বিজয়ের মিছিল শত শত মানুষ জড়ো হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সবার হাতে হাতে জাতীয় পতাকা। বুধবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বের হলো একটি মিছিল যেখানে সবার হাতে পতাকা। কণ্ঠে দেশাত্মবোধক গান-সালাম সালম হাজার সালাম, লাখো শহীদ স্মরণে…।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরীর উদ্যোগে এক বিশাল পতাকা র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। পতাকা র‌্যালি বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল নাইট এঙ্গেল হয়ে পুরানা পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, হুমায়ুন কবির, মুফতি ফরিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ছাত্রনেতা এম. হাছিবুল ইসলাম, আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম যুবনেতা মুফতি মানসুর আহমদ সাকী প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল ইসলাম
প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল ইসলাম
নিয়োগের চারদিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ
নিয়োগের চারদিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ
সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে কী করতে পারবেন, কী পারবেন না
সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে কী করতে পারবেন, কী পারবেন না
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?