ডিএনসিসি মেয়রের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৭:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৭:২৯

ডিএনসিসি মেয়রের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানে নগর ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মেয়র ও রাষ্ট্রদূত ঢাকা শহরের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, মানুষের জীবন-জীবিকা, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, কোভিড ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘‘দুই দেশের শহরগুলোতে যেসব ‘বেস্ট প্রাকটিস’ রয়েছে, সেগুলো আমরা অনুসরণ করতে পারি। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের শহরগুলো পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নগরবাসীকে আরও উন্নত নাগরিকসেবা প্রদান করতে পারে। রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির বিভিন্ন কাজের সমর্থন ও সহায়তা প্রদানের ইচ্ছা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির জন্য মেয়র আতিকুল ইসলামের কাছে সাড়ে সাত হাজার মাস্ক হস্তান্তর করেন। মেয়র আতিকুল ইসলাম রাষ্ট্রদূত নাথালি শিউয়াখকে গ্রাফিক নভেল সিরিজ ‘হাসু থেকে হাসিনা’ উপহার দেন।

সাক্ষাৎকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর সাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের