ঢামেকের জরুরি বিভাগে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ১৪:১৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৭:৩৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের জরুরি বিভাগে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। ২টা ৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১টা ৪৩ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

ঢামেকের জরুরি বিভাগে আগুন

এশরাদ হোসেন জানান, ঢাকা মেডিক্যালের পুরাতন ভবনের জরুরি বিভাগে দ্বিতীয় তলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

ঢামেকের জরুরি বিভাগে আগুন

ঢামেকের জরুরি বিভাগে লাগা আগুনের সূত্রপাত হয়েছে পরিত্যক্ত বর্জ্যে ফেলা জ্বলন্ত সিগারেটের খণ্ড অংশ থেকে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সালেহ উদ্দিন বলেন, ‘সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। এটা ছোট একটা আগুন ছিল। আর বারান্দার কোনে লাগা আগুনের ধোঁয়া রুমের ভেতরে চলে আসায় একটু সমস্যা সৃষ্টি হয়েছিল। তবে কোনও রোগীকে স্থানান্তর করা হয়নি। হতাহতও নেই।’

ঢামেকের জরুরি বিভাগে আগুন

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘হাসপাতালে সব ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। আগুন লাগার পর আমাদের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। হাসপাতালে আইসিউ বা অন্য রোগীদের কোনও সমস্যা হয়নি। বর্তমানে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ সংযোগেরও কোন ক্ষতি হয়নি।’

ঢামেকের জরুরি বিভাগে আগুন

ঢামেকের জরুরি বিভাগে আগুন

ছবি: নাসিরুল ইসলাম ও শাহরিয়ার হাসান।

/এসএইচ/এফএস/আপডেট-এপিএইচ/
সম্পর্কিত
রাজধানীতে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংকারের মৃত্যু
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
আজও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
রোহিঙ্গা ক্যাম্পে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বন্যা ও বানভাসিদের নিয়ে যা বললেন তামিম ইকবাল  
বন্যা ও বানভাসিদের নিয়ে যা বললেন তামিম ইকবাল  
জাপানের ক্যাম্পাস যেভাবে হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ
জাপানের ক্যাম্পাস যেভাবে হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে