ঢাবি প্রশাসনের কুশপুত্তলিকা দাহ

ঢাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ১৬:২৩আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৬:৪০

আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে প্রগতিশীল ছাত্রজোট। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে স্মৃতি চিরন্তন চত্বরে উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ ব্যক্তি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে তিন দফা দাবি পেশ করে তা আগামী ২৪ জানুয়ারির মধ্যে মেনে নেওয়ার দাবিও জানান তারা। দাবি আদায় না হলে আগামী ২৪ জানুয়ারি দুপুরে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়।

তাদের দাবিগুলো হলো, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা, করোনাকালীন বেতন-ফি মওকুফ করা ও টিএসসির বর্তমান অবকাঠামো না ভাঙা। 

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক। কোনোভাবেই এটি ছাত্রবান্ধব সিদ্ধান্ত নয়। আমরা শুরু থেকে হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছি। কিন্তু দাবি আদায়ে প্রশাসনের কোনও পদক্ষেপ দেখছি না। আমাদের তিন দফা দাবি আগামী ২৪ জানুয়ারির মধ্যে না মেনে নিলে কঠোর কর্মসূচিতে যাবো।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমা এবং ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি সাখাওয়াত ফাহাদ। আজকের সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সোহেল আহাম্মেদ শুভ।

আরও পড়ুন-

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান নুরের

ঢাবির হল খুলে দেওয়ার দাবিতে অনড় ছাত্র অধিকার পরিষদ

হল খুললে বলবে ট্রাম্পের মতো আচরণ করছে: ঢাবি উপাচার্য

 

 

/এসআইআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম