কেরানীগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ১৮:০৩আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৮:০৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে  অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব ১০।

মঙ্গলবার (১২ জানুয়ারি)  বিকালে র‌্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১১ জানুয়ারি) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায়  বিশেষ অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. শামীম (২৪), মো. ফয়সাল (২২), মো. শাহজালাল হাওলাদার (২৪), মো. সম্রাট সরদার (২১) ও মো. খায়রুল ফকির (২৭)।

এসময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি, চারটি চাকু, পাঁচটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার  টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে।

তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতো বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ে করা হয়েছে।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি